1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কোয়াটার বরাদ্দ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কিন্তুু থাকেন পরিদর্শক ! - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কোয়াটার বরাদ্দ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কিন্তুু থাকেন পরিদর্শক !

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সরকারী আবাসিক কোয়াটারটি বেদখল হয়ে গেছে। ওই সরকারী কোয়াটারটি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ মায়ানুর আক্তারের নামে বরাদ্দ থাকলেও তিনি ওই বাসায় বসবাস করেন না। ফলে দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে বিনা ভাড়ায় বসবাস করছেন হুমায়ন কবীর পলাশ নামে এক পরিবার পরিকল্পনা পরিদর্শক। হুমায়ন কবীর বসবাসের সুযোগ নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভিতরে থাকা সরকারী গাছ কেটে ঘরের ফার্নিচার বানিয়েছেন বলে অভিযোগ। এছাড়া সরকারী কোয়াটারে বসেই তিনি এলাকায় রাজনীতি করে বেড়ান। এলাকাবাসির অভিযোগ পরিদর্শক হুমায়ন কবীর অল্প সময় অফিস করে দলাদলির রাজনীতি করে বেড়ান। এছাড়া সরকারী ওষুধ মুখচেনা লোকের মধ্যে বিতরণ করেন বলে কেও কেও অভিযোগ করেন। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ গোলাম রহমান খবরের সত্যতা স্বীকার করে জানান, আমরা তাকে চিঠি দিয়েছি বাসা ছেড়ে দেওয়ার জন্য। এ মাসেই সে বাসা ছেড়ে দিবে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ মায়ানুর আক্তার জানান, বাসাটি আমার নামে বরাদ্দ। প্রতিমাসে বাসা ভাড়া আমি প্রদান করলেও আমি থাকি না। পরিদর্শক পলাশের সঙ্গে আমার ভাইবোনের সম্পর্ক, তাই তাকে আমি থাকতে বলেছি। পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ন কবীর পলাশ বলেন, আমি ১২ হাজার টাকা ব্যায় করে বাসা মেরামতের মাধ্যমে বসবাসের উপযোগী করেছি। যখন বিনা ভাড়ায় থাকার কথা উঠছেই তখন আমি বাসা ছেড়ে দেব।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT