1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
খুলনায় স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

খুলনায় স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৩৫ বার পড়া হয়েছে

২৪ নভেম্বর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>

মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর মাঝে ২০১৯-২০২০ অর্থ বছরের বিশেষ ও সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান হয়।
মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা হতে অনলাইনে যুক্ত হন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আজ বিশে^র কাছে রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের ওপর গুরুত্বারোপ করেছিলেন। নারীমুক্তি ও নারীর ক্ষমতায়নে তাঁর অবদান অশেষ। বঙ্গবন্ধু ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন।
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা জেলার নয়টি উপজেলার ৭৫টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে মোট ২৩ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে অনলাইনে ঢাকা হতে আরো যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চমন আরা তৈয়ব এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার। এসময় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, খুলনা জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে আরা রুনুসহ অনুদান প্রাপ্ত মহিলা সংগঠনগুলোর প্রতিনিধি, নারীনেত্রী ও সরকারি কর্মকর্তারা।
একই সময়ে দেশের সকল জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর মাঝে বিশেষ ও সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT