1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
হবিগঞ্জে অামন ধানের বাম্পার ফলন কৃষকের মাঝে অানন্দের ঝিলিক। . - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

হবিগঞ্জে অামন ধানের বাম্পার ফলন কৃষকের মাঝে অানন্দের ঝিলিক। .

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১২৮ বার পড়া হয়েছে

এইচ অার রুবেল : হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় এবছর আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখেমুখে আনন্দের ঝিলিক। ধানে ধানে ভরে গেছে মাঠ। মাঠে মাঠে সোনালি ধানের ঘ্রাণ। কৃষাণ-কৃষাণীরা গোলা, খলা, উঠুন পরিষ্কার করার কাজে ব্যস্ত।

সরেজমিন ঘুরে দেখা গেছে, আগাম জাতের কিছু কিছু ধান পাকলেও ১০-১৫ দিনের মধ্যে আমন ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হবে। বন্যার কারণে কৃষকের বোর ফসলের ক্ষতি হলেও আমন ধানের ফলন ভালো হওয়ায় আশায় বুক বাঁধছেন কৃষকরা।

ইতিমধ্যে হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বর্তমানে ধানের দামও ভালো। তাছাড়া আগাম ধান কাটার পর আবার একই জমিতে সরিষা চাষ করতে পারবেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান জানান, জেলায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ লক্ষ ১৮ হাজার মেট্রিক টন। আনুমানিক অর্জিত ধরা হয়েছে ২ লক্ষ ২২ হাজার মেট্টিক টনের উপরে। এবছর লক্ষ্যমাত্রার চেয়েও অধিক পরিমাণ জমিতে আমন ফসল অর্জিত হয়েছে।

তিনি আরো জানান, পরিবেশ ভালো থাকায় এবার আমন ধানে বিভিন্ন রকমের রোগবালাই কম হওয়ায় কৃষকরা স্বপ্রণোদিত হয়ে বাড়তি জমিতে আমন ধানের চাষ করেছে, বিধায় এবার আমন ধানের ফলন হয়েছে।

তিনি বলেন, এক বিঘা জমিতে আমন ধান আবাদ করতে খরচ হয় ৭-৮ হাজার টাকা পর্যন্ত। আগাম জাতের উৎপাদনের সময় লাগে ৯০-১০০ দিন। এ থেকে ধান উৎপাদন হয় ১৪-১৬ মণ পর্যন্ত। আর অন্য জাতের ধান উৎপাদনে সময় লাগে ১২০ দিন পর্যন্ত। ধান উৎপাদন হয় ২০-২৫ মণ পর্যন্ত। তবে এবার ধানের দাম পাবে কৃষকরা। বর্তমানে বাজারে প্রতি মণ নতুন ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ টাকায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT