1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন বাস্তবায়নও করেন বললেন বেপুটি স্পীকার। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন বাস্তবায়নও করেন বললেন বেপুটি স্পীকার।

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি গাইবান্ধা।
দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। প্রায় ৮শ’ কোটি টাকা ব্যয়ে ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদী ভাঙ্গন রোধ প্রকল্পটি গত ১৭ নভেম্বর একনেকে পাস হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রীর বদান্যতায় সাঘাটা-ফুলছড়ি এলাকায় এ প্রকল্পটির বরাদ্দ পেয়েছি।

গত শুক্রবার গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গনে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশের জন্ম হতো না তেমনি তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হতো না।

হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী’র আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ আইয়ুব হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, ফুলছড়ি।

উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি নাহিদুজ্জামান নিশাত, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি প্রমুখ।

ওই দিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি হায়দার আলী, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আলহাজ্ব খলিলুর রহমান, জুমারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাউদ্দৌলা, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT