1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ তম জাতীয় বঙ্গবন্ধু ২০২০ দূর পাল্লার সাঁতার প্রতিযোগিতা। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ তম জাতীয় বঙ্গবন্ধু ২০২০ দূর পাল্লার সাঁতার প্রতিযোগিতা।

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১২৩ বার পড়া হয়েছে

মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

আজ শনিবার বাংলাদেশ সুইমিং ফেডারেশেনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় মধুমতি নদীর গোপালগঞ্জর সদর উপজেলার কংশুর মাদ্রাসা ঘাট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। নাদীর দু’ পাড়ে ও ব্রিজের ওপর দাড়িয়ে হাজার মানুষ করতালি দিয়ে প্রতিযোগিদের উৎসাহিত করতে থাকে। দীর্ঘ ৮.৫ কিঃমিঃ নদী অতিক্রম করে হরিদাসপুর রেল ব্রিজে এ প্রতিযোগিতা সমাপ্ত হয়। পুরো ৮.৫ কিঃমিঃ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিলো।
প্রতিযোগিতার পুরুষ ইভেন্টে বাংলাদেশ সেনা বাহিনীর মোঃ ফয়সাল আহম্মেদ প্রথম, বাংলাদেশ সেনা বাহিনীর জুয়েল আহমেদ দ্বিতীয় ও বাংলাদেশ নৌবাহিনীর মোঃ কাজল মিয়া তৃতীয় স্থান অধিকার করেন।
প্রমিলা ইভেন্টে বাংলাদেশ সেনা বাহিনীর নাঈমা আক্তার প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার দ্বিতীয় ও বাংলাদেশ সেনা বাহিনীর সবুরা খাতুন তৃতীয় স্থান অধিকার করেন।
বিকেলে প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম শাহীন ইকবাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাঈফ বি মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বক্তব্য রাখেন। এ সময় খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা মঞ্চে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, গত ২০ নভেম্বর ঢাকায় ১৭ তম জাতীয় বঙ্গবন্ধু দূর পাল্লার সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। সেখানে পুরুষ ইভেন্টে চূড়ান্ত পর্বে ৭ জন ও প্রমিলা ইভেন্টে ৭ জনকে বাছাই করা হয়। শনিবার জাতির পিতার জম্মভূমি গর্বিত গোপালগঞ্জে ওই ১৪ জনকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT