1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মনিরামপুর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মনিরামপুর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১৪১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ১৬ দিন ব্যাপী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মণিরামপুরে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাইটস যশোরের উদ্যোগে এবং সেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও আভাস এর তথ্যাবধায়নে রোববার সকাল সাড়ে ১০টায় মণিরামপুর যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে শিক্ষক, সূশীল সমাজ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে করণীয় বিষয় নিয়ে মণিরামপুর পাবলিক লাইব্রেরীর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইব্রেরির সম্পাদক ও মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক নূরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা আসীম আনন্দ দাস। আশ্রায়নের নির্বাহী পরিচালক সুরাইয়া নারগীসের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারীনেত্রী ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা প্রণব ধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মামুন হোসাইন সৈয়দ, কাউন্সিলর পারভীন আক্তার, সামজসেবী লাভলী পারভীন, ইউপি সদস্য রওশন আলী, রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT