1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বগুড়ার শাজাহানপুরে নববধূর গোসলের দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিদাতা রিপন গ্ৰেফতার। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বগুড়ার শাজাহানপুরে নববধূর গোসলের দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিদাতা রিপন গ্ৰেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৩৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গোপনে এক নববধূর (১৯) গোসলের ভিডিও ধারণ ও শ্লীলতাহানিকারী রিপনকে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ ।গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের নগর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া দক্ষিণ পাড়ার নুরুল ইসলামের ছেলে। প্রসঙ্গত গত রবিবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া দক্ষিণপাড়ার এক নববধূর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করছিলেন রিপন। এ সময় নববধূ তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে রিপন তার মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন এবং কু প্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দেন এবং কাউকে কিছু বললে বড় ধরনের ক্ষতি করার হুমকি-ধামকি দেন রিপন। একপর্যায়ে নববধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন পালিয়ে যান। এ ঘটনায় সোমবার ওই নববধূর মা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। স্থানীয়রা জানান, রিপন একজন মাদকসেবী ও বখাটে। এর আগেও সে প্রতিবেশী এক স্বামী-স্ত্রীর বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন। রিপনের স্বজনরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা ভয়ে আর লোক লজ্জার কারনে আইনের আশ্রয় নিতে পারেননি।এভাবে একের পর এক এ ধরনের অপকর্ম করে যাচ্ছিলেন রিপন। শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT