1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
- এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

  • প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৪৬ বার পড়া হয়েছে

                                                              সিটি মেয়র- তালুকদার
শুক্রবার ৪ ডিসেম্বর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>

 খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, শরীর সুস্থ্য রাখার জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ড সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখে। তাই শত প্রতিকূলতার মাঝেও নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
 তিনি আজ (শুক্রবার) দুপুরে খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিটি ক্রিকেট একাডেমি আয়োজিত শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 সিটি মেয়র বলেন, খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। খেলার মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। ক্রিকেট খেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি নজর দেওয়ার কারণে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। সরকার সকল জেলা ও উপজেলাতে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে। তিনি বলেন, খেলাধুলাই পারে যুবসমাজকে সন্ত্রাস, মাদকসহ অন্যায় কাজ থেকে দূরে রাখতে। এই টুর্নামেন্ট থেকে বড় মাপের খেলোয়াড়া তৈরি হবে, তারা ক্রিকেটকে এগিয়ে নেবে সোনালী ভবিষ্যতের দিকে। খালিশপুর ইউনিটি ক্রিকেট একাডেমির ভাইস চেয়ারম্যান কাজী ফয়েজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, কেএমপি’র সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল খায়ের ফকির, বিশ^াস প্রোপার্টিজ এর প্রোপাইটার মোঃ আজগার বিশ^াস তারা, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন প্রমুখ। স্বাগত জানান খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের ক্রীড়া সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন।  উল্লেখ্য, ২০ দিনব্যাপী এই টুর্নামেন্টে খুলনার ৩২টি দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় উইনিটি গ্রীন বনাম রুবী এন্টারপ্রাইজের মধ্যকার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT