1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ; সভাপতি জসিম, সেক্রেটারি জয়- এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ; সভাপতি জসিম, সেক্রেটারি জয়-

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ১৩১ বার পড়া হয়েছে

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
.
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর থানা প্রেসক্লাব নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার (০৮/১২) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এই সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়।

“আমরা কথায় নয় কাজে বিশ্বাসী” এই স্লোগানকে সামনে নিয়ে এক ঝাকঁ তরুণ মেধাবী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকের সমন্বয়ে নবীনগর থানা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, নবীনগর লেখক ফোরাম সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, নবীনগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, নবীনগর উপজেলা প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ সহ আরো অনেকে।

নবীনগর থানা প্রেস ক্লাবের আত্নপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি এমকে জসিম উদ্দিন কে সভাপতি, দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রতিনিধি নূর মোহাম্মদ জয়কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এছাড়াও কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দরা হলেন সহ সভাপতি পরে ডেইলী মর্নিং অবজারবার পত্রিকার প্রতিনিধি মোঃ মাহফুজ ও দৈনিক আমার কাগজ পত্রিকার প্রতিনিধি হেয়াদেত উল্লাহ ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি বিল্পব নিয়োগী তন্ময়। যুগ্ন সাধারণ সাম্পাদক পদে দৈনিক বার্তা বাজার ও জাগরণ পত্রিকার প্রতিনিধি আক্তারুজ্জামান ও ডেইলী অবজারভার পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন। সাংগঠনিক সাম্পাদক পদে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি কাউছার আলম ও দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি আবুল হাসান জাহিদ। অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, প্রচার সম্পাদক পদে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রতিনিধি জাবেদ আহম্মেদ জীবন, সহ প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে দৈনিক সবার খবর পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে দৈনিক গণজাগরণ পত্রিকার প্রতিনিধি মাসুম মির্জা, তথ্য ও প্রযুক্তি সাম্পাদক পদে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি সোহেল মিয়া, ক্রীয়া ও সাংস্কৃতিক সাম্পাদক পদে দৈনিক আলোকিত দেশ পত্রিকার প্রতিনিধি মমিনুল হক রুবেল সহ অন্যান্য পত্রিকার প্রতিনিধি ৫ জনকে কার্যকরী সদস্য ও ৪ জনকে সদস্য পদে নির্বাচিত করে আগামী ২ বছরের জন্য ২৪ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবীনগর থানা প্রেস ক্লাবের আত্নপ্রকাশ ও কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনূর রশিদ সহ বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT