1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
প্রথম স্বামীর টাকা হাতিয়ে নিয়ে স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ের প্রস্তুতির অভিযোগ। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

প্রথম স্বামীর টাকা হাতিয়ে নিয়ে স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ের প্রস্তুতির অভিযোগ।

  • প্রকাশিত: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১২৯ বার পড়া হয়েছে

আবু সাইদ ক্রাইম রিপোর্টার

নাটোরের গুরুদাসপুরে প্রবাসী স্বামীর টাকা হাতিয়ে নিয়ে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি গ্রহণ করার অভিযোগ উঠেছে মোছাঃ জিম খাতুন(২২) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা ইউনিয়নের হাঁসমারী গ্রামে। অভিযুক্ত নারী ওই এলাকার প্রবাসী মোঃ জিয়াউর রহমানের মেয়ে। এ ঘটনায় ভুক্তভুগি প্রবাসী মোঃ স্বপন আলীর ভাতিজা মোঃ আলামিন হোসেন বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রবাসীর ভাতিজা আলামিন জানান, তার কাকা স্বপন আলী হাসমারী এলাকার প্রবাসী জিয়াউর রহমানের মেয়ে জিম খাতুনের সঙ্গে ২০১৭ সালের ৫ জুলাই ইং তারিখে ৫ ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করে। ওমানে চাকুরী করায় কাকার স্ত্রী তার মায়ের বাসা হাসমারীতেই বসবাস করে। তার কাকা ওমান থেকে বিভিন্ন সময় ঘর নির্মান করার জন্য কাকার শশুর বাড়িতে ব্যংক একাউন্ট নম্বরে ৭ লক্ষ টাকা পাঠায়। ওমানে থাকাকালিন সময়ে কাকার অজান্তেই কাকার স্ত্রী তাকে তালাক প্রদান করেন এবং ২৬ অক্টোবর ২০২০ ইং তারিখে চাপিলা ইউনিয়ন পরিষদে তালাক নামার নোটিশ প্রদান করেন। অদ্য ২৩ ডিসেম্বর বুধবার তাদের বাসায় বিয়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এ ঘটনায় ভুক্তভুগি প্রবাসী স্বপন আলী মুঠোফনে জানান, বিয়ে করার এক মাস পর শশুর বাড়িতে বউ রেখে তিনি বিদেশ যান। বিদেশ থেকে উপার্জনের টাকা তিনি তার স্ত্রীর ও শাশুড়ীর ব্যংক একাউন্টে টাকা পাঠাতেন। একপর্যায়ে তার অজান্তে তার স্ত্রী তাকে তালাক দিয়েছেন। এ ঘটনায় তিনি তার স্ত্রীর বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত প্রবাসীর স্ত্রী জিম খাতুন জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন ভাবে তাকে ও তার পরিবারের সদস্যদের তার স্বামী স্বপন আলী হয়রানী করে আসছে। তারপরও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার ও তার পরিবারের কাছে বড় অংকের টাকার যৌতুক দাবী করেন। এসকল কিছু মেনে নিতে না পারার জন্যই তাকে তালাক দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আঃ রাজ্জাক জানান, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT