1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বাবুগঞ্জের দুর্গাসাগরের সুন্দর্য দেখে মুগ্ধ বৃটিস রাস্টদুত। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বাবুগঞ্জের দুর্গাসাগরের সুন্দর্য দেখে মুগ্ধ বৃটিস রাস্টদুত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের ঐতিহ্যবাদী পর্যটন কেন্দ্র দুর্গাসাগর এর মনোরম সৌন্দর্য উপভোগ করলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ.এম রবার্ট চ্যাটারটন ডিকসন। পাশাপাশি তিনি গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সও পরিদর্শন করেন।

বুধবার (৩০ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনারসহ তার নেতৃত্বাধিন আট সদস্য বিশিষ্ট একটি দল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় দুর্গাসাগর ও পরবর্তীতে উজিরপুরের গুঠিয়া মসজিদ পরিদর্শনে গিয়ে এর সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

হাইকমিশনারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা নূর আলম সজিব জানিয়েছেন, ‘গত ২৭ ডিসেম্বর থেকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ.এম রবার্ট চ্যাটারটন ডিকসন এর নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল খুলনা, যশোর, বাগেরহাট এবং বরিশাল সফরে বের হন।

সফর সূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর বিকালে হাইকমিশনারের নেতৃত্বাধিন দল বরিশালে পৌঁছান। তবে বরিশালে তাদের আনুষ্ঠানিক কোন কর্মসূচি নেই বলে জানিয়েছেন নূর আলম সজিব।

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনারসহ আট সদস্যের ওই দলটি বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন মাধবপাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি পরিদর্শন করেছেন।

পরে সেখান থেকে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স পরিদর্শনে যান। দুটি দর্শনীয় জায়গা পরিদর্শন করে এর সৌন্দর্য দেখে ব্রিটিশ হাইকমিশনার ও তার সফর সঙ্গিরা মুগ্ধ হয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘হাইকমিশনারের নেতৃত্বাধীন টিম খুলনা হয়ে বরিশালে এসেছেন। বরিশালে রাত্রিযাপন করে ৩১ ডিসেম্বর সকালে বিমান যোগে ঢাকায় ফিরে যাবেন।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার বরিশাল সফরে আসলে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. রাসেল উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT