1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মণিরামপুরে পৌর নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মণিরামপুরে পৌর নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

যশোরের মণিরামপুর পৌর নির্বাচনে ৩১ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৩জন, কাউন্সিলর পদে ৩৭জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহম্মদ ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আবু তালেব।
বৃহষ্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসার সাহিদুর রহমানের কাছে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগের প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জি এম মজিদ, উপজেলা আওয়ামীলীগের তরুণনেতা অ্যাড. বশির আহমেদ খান, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজাম্মুল হোসাইনন টিটো, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
পরবর্তীতে একই স্থানে দলীয় নেতৃবৃন্দ বিএনপি মনোনীত দলীয় প্রার্থী অ্যাড. শহীদ মুহম্মদ ইকবাল হোসেনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর কাউন্সিলর জামশেদ আলীসহ প্রমুখ।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ আবু তালেব তার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে দুপুরের দিকে তার মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সাহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT