1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
টাঙ্গাইলের মধুপুরে ফসলী জমিতে মাটি কাটার মহোৎসব - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

টাঙ্গাইলের মধুপুরে ফসলী জমিতে মাটি কাটার মহোৎসব

  • প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বিচারে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে।
প্রশাসনের চোখের সামনে মাটি কেটে বিক্রি হলেও ঘটনার সঙ্গে প্রভাবশালী মহল জড়িত বলে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তিন ফসলি জমিকেও পুকুর বানাচ্ছে এসকল মাটি ব্যাবসায়ীগন।
অনুসন্ধানে জানা যায়, কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর, মধুপুর পৌরসভার জটাবাড়ী চরের ভিটা, রাধানগর, টেংরী, দামপাড়া শোলাকুড়া বিল , দামপাড়া গ্রামের ফসলি জমির মাটি কেটে অবাধে বিক্রি করা হচ্ছে।
গতকাল বুধবার বিকেলে পৌর এলাকার শোলাকুড়া বিলে ও দামপাড়া গিয়ে দেখা যায়, মাটি কেটে কৃষিজমিতে গভীর গর্ত করে পুকুর বানিয়ে ফেলা হয়েছে। এতে পাশের জমি গুলো ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এলাকাবাসী। ফসলী জমি হতে
এ ভাবে মাটি কাটার ফলে কমে যাচ্ছে ফসলি জমি। আর এসব মাটি ভর্তি ট্রাক ও হাইড্রোলিক গাড়ীতে করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।
পিরোজপুর, জটাবাড়ী, রাধানগর, গ্রামে দেখা যায়, অনেকগুলো খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটা হচ্ছে। এসব মাটি বহন করে নেওয়ার জন্য অর্ধশতাধিক ট্রাক ব্যবহার করা হচ্ছে। পৌরসভার শোলাকুড়ী বিলে দুটি খনন যন্ত্র (ভেকু) বসিয়ে মাটি কাটা হচ্ছে। মাটি বহন করার জন্য ব্যাবহার করা হচ্ছে হাইড্রোলিক ট্রাক। এসব ট্রাকে অতিরিক্ত মাটি বোঝাই করে রাস্তায় চলা চল করার ফলে উপজেলার বিভিন্ন এলার গ্রামীন পাঁকা রাস্তা গুলো ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে বলেও জানান বিভিন্ন এলাকার লোকজন। নবনির্মিত পাঁকা রাস্তা গুলোতে এসব মাটির গাড়ী চলা চলের ফলে অনেক পাঁকা রাস্তা ফেটে নষ্ঠ হচ্ছে বলেও অভিযোগ এলাকা বাসীর।
বুধবার(৬ জানুয়ারী) রাতে মধুপুর পৌর এলাকার দামপাড়া ও শোলাকুড়া বিলে মাটি কাটার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মধুপুর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্হলে গিয়ে ভেকু মালিক ও ব্যাবসায়ীদেরকে না পেয়ে তাদের সহযোগিদেরকে নিষেধ করে আসলেও আবার গভীর রাত থেকেই শুরু হয় মাটি কাটার মহোৎসব।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT