1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নগর ভবনে মিডল্যান্ড ব্যাংকের শাখার উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নগর ভবনে মিডল্যান্ড ব্যাংকের শাখার উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশিত: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

নগর ভবনে মিডল্যান্ড ব্যাংকের শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে মিডল্যান্ড ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ব্যাংকিং সেবা কার্যক্রম জনগণের দোরগড়ায় পৌছে দিতে নগরভবনে মিডল্যান্ড ব্যাংক শাখা কার্যক্রম শুরু করেছে। যা রাসিকের কার্যক্রমে গতি সঞ্চার করবে। নগরভবনে সরকারি ব্যাংকিং সেবা আছে। এরপাথে বেসরকারি ব্যাংকিং সেবার যাত্রা শুরু হলো। যার মাধ্যমে আগামীতে সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক সেবা সুনিশ্চিত হবে। ডিজিটাল ব্যাংকিং সেবায় এ প্রতিষ্ঠানটি একধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম। তিনি বলেন, মিডল্যান্ড ব্যাংক নগরভবন শাখায় আধুনিক প্রযুক্তিতে ব্যাংকিং সেবা প্রদান করা হবে। সিটি কর্পোরেশনে কর্মতরদের পাশাপাশি সকল নাগরিককে ব্যাংকিং সেবা প্রদান করবে। সিটি কর্পোরেনের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং সরিফুল ইসলাম বাবু ও সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলর প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, মিডল্যান্ড ব্যাংকের রাজশাহী শাখার উপ-ব্যবস্থাপক উলফাত আরা লাবনী, নগর ভবন শাখার ইনর্চাজ তাসিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে দরিদ্র পরিবারের চারজন মেধাবী ছাত্রীর হাতে চারটি বাইসাইকেল উপহার হিসেবে তুলে দেন। ছাত্রীরা হলো-শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিথিলা আফরিন, সাফিয়া আফরীন, ইরাবান অর্চি, ৭ম শ্রেণির শিক্ষার্থী সুমনা আখতার নিপা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT