1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
চিতলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা: প্রতিবাদ মিছিল - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

চিতলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা: প্রতিবাদ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে

রণিকা বসু(মাধুরী)
বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে গাঁজা বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় উপজেলার ১নং বড়বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সর্দারের নামে গত ১১ জানুয়ারী বাগেরহাট বিঙ্ঘ আদালতে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টায় চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে শত শত লোকের উপস্থিতিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।এসময় বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, বড়গুনী মাদ্রাসার মোহতামিম মাওঃ সাকাওয়াত উল্লাহ, ইউপি সদস্য বাসুদেব মজুমদার, শ্রীমতী চমৎকার খা, এমদাদুল হক শেখ সহ প্রমূখ। তারা বলেন ইউপি নির্বাচনকে সামনে রেখে কিছু অনুপ্রবেশকারী নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান সর্দার মাসুদের নামে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দায়ের করেছে।আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
স্থানীয় সামসুল হক শেখ বলেন, চেয়ারম্যান গত ৫ জানুয়ারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন।মূলত মামলার বাদী ধলা শেখ একজন মাদক সেবী। কিছুদিন আগে গাঁজাসহ সে হাজতে রায়। জামিন পেয়ে নিজের মেয়েকে দিয়ে চেয়ারম্যানের নামে এই মামলা করেছে।

ইউপি চেয়ারম্যান সর্দার মাসুদ জানায়, একসময় আমি পরিষদের মেম্বার ছিলাম। পরবর্তীতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূলে জোর পদক্ষেপ গ্রহণ করি।তাতে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দায়ের করেছে।আমি হাসপাতালে শুয়ে মামলার খবর শুনি।এ ঘটনায় আমি মোটেও জড়িত নই।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT