1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
পটুয়াখালীর কলাতলায় নুরুল হক মোক্তার আকঁনের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে শ্লীলতাহানি করার অভিযোগে মামলা। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

পটুয়াখালীর কলাতলায় নুরুল হক মোক্তার আকঁনের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে শ্লীলতাহানি করার অভিযোগে মামলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-
আল মামুন হাওলাদার

পটুয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকঁনের আপন চাচা আলহাজ্ব নুরুল হক মোক্তার আকঁন (৬৫) এর বিরুদ্ধে (১০) বছরের শিশুকে শ্লীলতাহানি করায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-(১০), ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী- ২০০৩ ইং ৯(১) মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (১২-জানুয়ারি-২০২১ ইং) তারিখ পটুয়াখালী সদর থানায় ভিকটিমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।উল্লেখ্য আসামি নুরুল হক মোক্তার পৌরসভার ৮নং কাউন্সিলর এর আপন চাচা। শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দিতে একটি কুচক্রী মহল ভুক্তভোগী পরিবারকে অর্থ লেনদেন করে শালিস মিমাংশার চেষ্টা চালানো হয়।

জানাগেছে, পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলাতলা বাবড়ী মসজিদ সংলগ্ন আসামি নুরুল হক মোক্তার আকঁন (৬৫), পিতাঃ মৃত মানিক আকঁন এর বাসায় কাজ করতো ভিকটিম (১০), শিশুটি গরীব অসহায় তাই শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা রাখার জন্য ভয়ভীতি দেখানো হয় এবং কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এবিষয়ে ভিকটিম এর মা বলেন, আমার অবুজ মেয়েটাকে কাজের কথা বলে বাসায় রেখে দিনের পর দিন তার উপরে অমানবিক অত্যাচার চালিয়ে জীবনটাকে নষ্ট করে দিলো।আমরা গরীব বলে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মেরে ফেলার হুমকি দিয়েছে।তিনি আরও বলেন, বিভিন্ন সময় মেয়ের সাথে দেখা করতে গেলে দেখা করতে দিতো না খারাপ আচরণ করতো।পরে মেয়েকে বাসায় আনার পর অসুস্থ দেখে জিজ্ঞেস করার পরে ঘটনা জানতে পারি।এবং পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হসপিটালে নিয়ে গেলে হসপিটাল থেকে টেষ্ট দেয়া হয় । তিনি কেঁদে কেঁদে মিডিয়ার সামনে বলেনে এরা মানুষ না অমানুষ আমি আমার ফুলের মত শিশুর জীবন নষ্টকারীর কঠোর বিচার চাই।তিনি আরও বলেন, ঘটনা ধামাচাপা দেয়ার জন্য আসামির ভাগিনা শহিদুল ইসলাম ভিকটিম শিশু (১০) কে জবাই করার জন্য গলায় বটি ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনা গোপন রাখতে বলে।

ভিকটিমের বাবা বলেন, আমি একজন রিকশা চালক দিন আনি দিন খাই।ঘটনা ধামাচাপা দেয়ার জন্য নুরুল হক মোক্তার আকঁন দেড় লক্ষ টাকা নিয়ে চুপ হয়ে যেতে বলে।তার আত্মীয় স্বজনরা এলাকার প্রভাবশালী ও কমিশনার। আমি আইনের কাছে যেন না যেতে পারি সেজন্য আমার মেয়ে, ও স্ত্রীকে বাসা থেকে উঠিয়ে নেয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে সারা রাত চেষ্টা চালায়। জীবন বাচাঁতে বাসা রেখে গভীর রাতে প্রচন্ড শীতে বিলের মাঝখানে লুকিয়ে থাকতে হয়েছে। এছাড়াও পরিবার পরিজনদের নিয়ে খুবই আতঙ্কে রয়েছেন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানায় । তিনি আইনের কাছে সুবিচারের চেয়ে আসামির কঠোর শাস্তির দাবি করেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, থানায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আইন তার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT