1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
প্রাথমিক বিদ্যালয় নৈশ্যপ্রহরি নিয়োগে গুশ খাওয়ায় প্রধান শিক্ষক জেলে - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

প্রাথমিক বিদ্যালয় নৈশ্যপ্রহরি নিয়োগে গুশ খাওয়ায় প্রধান শিক্ষক জেলে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৫২ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগ দেয়ার নামে দেড় লক্ষ টাকা উৎকোচ গ্রহন ও আত্মসাতের মামলায় প্রাথমিকের প্রধান শিক্ষক মো: সাইফুল্লাহ কে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪জানুয়ারী) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

এর আগে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ৫৫ নং ফুলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: সাইফুল্লাহ (বর্তমানে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত) ও ডালবুগঞ্জ ইউপি সদস্য নুরুজ্জামান হাওলাদার বাদীর সাথে আপোষ করার শর্তে আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন লাভ করেন। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে আসামীরা বাদীর সাথে আপোষ না করায় প্রধান শিক্ষক মো: সাইফুল্লাহ’র স্থায়ী জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরন ও আসামী নুরুজ্জামানকে ফের আপোষ শর্তে অন্তবর্তী সময়ের জন্য জামিন দেন বিজ্ঞ আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ৫৫ নং ফুলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল্লাহ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: মঞ্জু মোড়ল ও ইউপি সদস্য নুরুজ্জামান হাওলাদার বাদী রেজাকে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগের জন্য বিভিন্ন তারিখ ও সময় দেড় লক্ষ টাকা উৎকোচ গ্রহন করেন। এরপর চাকুরী কিংবা টাকা ফেরৎ না দেয়ায় প্রতিকার চেয়ে ইউএনও, কলাপাড়া বরাবর অভিযোগ দেন রেজা। এতে ইউএনও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনও ভুক্তভোগী রেজাকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

আদালত সূত্র আরও জানায়, মামলার অপর আসামী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: মঞ্জু মোড়ল (বর্তমানে বিদেশে পলাতক) এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT