1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ব্যাপক নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা পৌরসভার ভোট গ্রহন চলছে - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ব্যাপক নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা পৌরসভার ভোট গ্রহন চলছে

  • প্রকাশিত: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৫০ বার পড়া হয়েছে

মোঃ রনি আহমেদ রাজু জেলা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১৬ জানুয়ারি শনিবার সকাল ৮ থেকে মাগুরা পৌরসভা নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে । ইতি মধ্যে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায় যে শান্তিপূর্ণভাবেই সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ন ভাবে চলছে ভোট গ্রহণ। ৩ নং ওয়ার্ডের রায়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা পৌরসভার ৭৬ হাজার ৮৯৩ জন ভোটার এই প্রথম ইভিএম পদ্ধতিতে ৩৫টি কেন্দ্রে ২০৮টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌরসভায় মোট ভোটারের মধ্যে ৩৯ হাজার ২৮১ জন নারী এবং ৩৭ হাজার ৬১২ জন পুরুষ ভোটার রয়েছে।নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থি খুরশীদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থি ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থি মশিউর রহমান।

এবারের নির্বাচনে মেয়র প্রার্থিদের পাশাপাশি ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বিদ্বতা করছেন।

এ নির্বাচনে ৩৫ জন প্রিজাইডিং অফিসার, ২০৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৪০ জন পুলিশ সদস্য, ১ হাজার ৮৭২ জন আনসার, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯টি মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের টিম ও পুলিশের বিশেষ টিমের সমন্বয়ে স্টাইকিং ফোর্স কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT