1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

  • প্রকাশিত: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৪৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। বড় দুই দল বাংলাদেশ আ’লীগ ও জাতীয়তাবাদী বিএনপি’র একক প্রার্থী ছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছেন আরো দুইজন প্রার্থী। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনে ভোটারদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে চলেছেন। শীতকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা। পুরুষের সাথে পাল্লা দিয়ে নারী ভোটারদের উপস্থিতিও সন্তোষ জনক।

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় অনুষ্ঠিত হচ্ছে পৌরসভার নির্বাচন। চলমান পৌরসভার নির্বাচনে যেন কোর প্রকার আইন শৃংখলার অবনতি না ঘটে সে ব্যাপারে তৎপর রয়েছে আইন শৃংখালায় নিয়োজিত বাহিনীরা। এছাড়াও পৌর এলাকায় সর্বায় আইন শৃংখলায় নিয়োজিত বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উক্ত নির্বাচনে দলীয় একক মনোনয়ন পেয়ে ভোট যুদ্ধে লড়ছেন ক্ষমতাসীন আ’লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল (নৌকা), জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী আব্দুর রাজ্জাক প্রাং (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন, মামুনুর রশীদ মামুন (জগ) ও আরেক স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতিক নিয়ে কামাল হোসেন। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠ থাকবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তাফা।

এ বছর ভবানীগঞ্জ পৌরসভায় ১৪ হাজার ৪০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া এই পৌরসভায় সংরক্ষিত ৩টি আসনে ১৩ জন এবং সাধারন কাউন্সিলরের ৯টি পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT