1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঝিনাইদহে ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পালিত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঝিনাইদহে ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে হিন্দু সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বৈডাঙ্গা গ্রামের এক হিন্দু সম্প্রদায়ের কনক কুমারের ছেলে হরিনাকুন্ডু লালনশাহ কলেজের অর্থনিতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র সমীর কুমার (২২) বিগত কয়েক মাস ধরে নিজের ফেসবুক আইডি (সমীর কুমার) থেকে একটি গ্রুপ (যুক্তি দিয়ে কথা হবে) কমেন্টস বক্সে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

তার উপর ভিত্তি করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা মঙ্গলবার সকাল সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা বাজারে একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধন ও বিক্ষোভ এর পর ঝিনাইদহ-চায়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা নামক স্থানে ধর্মপ্রাণ মুসলমানেরা সড়কের মাঝে সমীর কুমারের শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে । এতে করে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে সাময়িক ভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঝিনাইদহ সদর অফিসার ইনচার্জ মিজানুর রহমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করেন এবং সবাইকে আশ্বাস দেন। তদন্ত সাপেক্ষে সমীর কুমার দুষি হলে তাকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে।

এবিষয়ে মানববন্ধনে থাকা ধর্মপ্রাণ মুসলমানেরা বলেন,এদের মতো দুঃসাহস মানব ইতিহাসে আগে কেউ কখনো দেখায় নি। আল্লাহর রাসূলের অবমাননা করা হবে, আর মুসলিমরা চুপ করে থাকবে এটা কখনোই হতে পারে না। এধরণের বেধর্মীদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদী হতে হবে।

এবিষয়ে ঝিনাইদহ সদর অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,সমীর দুষি হলে তদন্ত সাপেক্ষে তাকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT