1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ইউপি সদস্যের উপস্থিতিতে জমি দখলের অভিযোগ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে ইউপি সদস্যের উপস্থিতিতে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮৬ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় উকিল উদ্দিন নামে এক গরিব কৃষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী উকিল উদ্দিন অভিযোগ করেন, আমরা প্রায় ৪৪ বছর ধরে (আর,এস) খতিয়ান-৮৫৮ ও দাগ নং- ৩০ এ ২২ শতাংশ জমি ভোগ করে আসছি এবং খারিজ করে নিয়মিত খাজনা পরিশোধ করে জমিতে চাষাবাদ করে আসছি। হঠাৎ স্থানীয় মোন্তাজ আকন্দ ও ওয়ার্ড মেম্বার জামাল বেপারীর উপস্থিতিতে আমার জমিতে সাইনবোর্ড ও চারপাশে পিলার স্থাপন করে আমার জমি দখল করতে চায়। পরে আমি সেগুলো সরিয়ে দিলে আমার বিরুদ্ধে উল্টো থানায় অভিযোগ করে। আমাকে হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে জমি বিক্রেতা মো. ফজল খা বলেন, আমি মোন্তাজের কাছে যে জমি বিক্রি করেছি তার দখল বুঝিয়ে দিয়েছি অনেক আগেই। এখন উকিলের জমি কেন দখল করতে আসে আমরা জানিনা।
এবিষয়ে অভিযুক্ত মোন্তাজ আকন্দের বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য না দিয়ে বলেন আমি খুঁটি দেয়ার সময় ছিলাম না। সব ইউনিয়ন পরিষদ থেকে হয়েছে আপনারা থানায় গিয়ে জানেন।
এব্যাপারে জানতে ইউপি সদস্য জামাল বেপারী মুঠোফোনে বলেন তিনি জবাব দিতে বাধ্য নন। পরে তিনি সাংবাদিকের উপর উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।
ঘটনার বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী বলেন, মোন্তাজ আকন্দ জমির মালিকানা দাবি করে তার কাছে একটি অভিযোগ করেন। পরে আমি উকিল উদ্দিনকে বারবার ডাকার পরেও সারা পাইনি। পরে মেম্বারে খুঁটি দিয়েছে। উকিল উদ্দিন আমার কাছে আপিল করতে পারতো। তিনি আরও বলেন, আপনারা জমিতে গিয়ে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT