1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২

  • প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭৬ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. মাসুদ (১৬) ও শেখ সোহান(১৫) নামে দুই যুবক নিহত হয়েছেন এবং শেখ রাসেল(১৫) ও অপর এক যুবক আহত হয়েছে। বুধবার সকাল ১১ টায় পূর্ব মেলেং রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাসুদ উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং শেখ সোহান একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে এবং আহত মো. রাসেল সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা তাদের ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে পাড়াগ্রাম এলাকায় যাচ্ছিল। উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় এলে তাদের দুই মোটরসাইকেলে সংর্ঘষ হলে তারা মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দেন।
দুঘর্টনায় আহতদের ঢাকায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাসুদ নামের এক যুবক নিহত হয় এবং শেখ সোহান সাভার এনাম মেডিকেল হসপিটালে মারা যায়।
নিহত শেখ সোহানের কাকা শেখ কামরুল দুঘর্টনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT