1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৬ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের ৩৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জয়পাড়া রতন চত্বরে কর্মী সভায় কমিটির ঘোষণা করা হয়। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে বাসার চোকদার ও যুগ্ম-আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান সাদ্দাম, আনোয়ার চোকদার ও আলমাছ শিকদারের নাম ঘোষণা করা হয়। আগামী তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুর রাজ্জাক। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সালমান এফ রহমানের হাত শক্তিশালী হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তিনি আরও বলেন, কোন নেতার নামে নয় এখন থেকে স্লোগান হবে শুধুমাত্র শেখ হাসিনার নামে।
ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক আ্যাড.শাহিনউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT