1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জের লুৎফর রহমান লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জের লুৎফর রহমান লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর ২৭তম কনভেনশনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান, মো. লুৎফর রহমান এমজেএফ লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন।
১১ মার্চ শনিবার রাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সন্মানিত ডেলিগেটবৃন্দদের শতভাগ সমর্থনে ২০২৩-২০২৪ বষের্র ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন পিএমজেএফ, বাংলাদেশের সর্ব প্রথম আন্তর্জাতিক পরিচালক লায়ন মোসলেম আলী খান এমজেএফ।
সন্মানিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জিএটি এরিয়া লিডার লায়ন নাজমুল হক পিএমজেএফ, ভাইস এরিয়া লিডার ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, কাউন্সিল চেয়ারম্যান এস কে কামরুল এমজেএফ, চেয়ারম্যান বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন একেএম রেজাউল হক এমজেএফ, চেয়ারম্যান পিডিজি ফোরাম এম এ হাসান পিএমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শরীফ আলী খান সহ পাচ শতাধিক লায়ন নেতৃবৃন্দ।
নির্বাচনে লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা ও লায়ন ড. সারোয়ার জাহান জামিল যথাক্রমে ১ম ও ২য় ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর নির্বাচিত হন। নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ ‘গ্রেটার ফেলোশিপ, বেটার সার্ভিস’ কলের মাধ্যমে তার যাত্রার শুরুতেই জেলার সকল সন্মানিত লায়ন সদস্যগণ ও লায়ন নেতৃবৃন্দের আন্তরিক সমর্থন ও সক্রিয় সহযোগিতা কামনা করেন। পরে মনোজ্ঞ বানকুয়েট সেশন ও নৈশভোজ মাধ্যমে কনভেনশন অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT