1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ঈদ বাজার মনিটরিং প্রশাসনের অভিযান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ঈদ বাজার মনিটরিং প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৭৫ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে জামা,জুতা,থ্রিপিছ,লুঙ্গি, প্যান্ট ইত্যাদির দোকানে বাজার দর মনিটরিং করতে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে বেশ কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
শনিবার (৮ এপ্রিল) দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
এ সময় খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ঈদের বাজার, সেমাই,জামা,জুতা,থ্রিপিছ,লুঙ্গি,প্যান্ট ইত্যাদি দাম বেশী রাখা হয় কিনা সে বিষয় মনিটরিং করা হয়। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে দোহার উপজেলার প্রসাশনের এই অভিযান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দোহার উপজেলার জয়পাড়া বাজারে গ্যাস, সেমাই,জামা,জুতা, থ্রিপিছ,লুঙ্গি, প্যান্ট ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়। যে সমস্থ দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য তালিকা প্রদর্শিত ছিল না তাদেরকে আগামীকালের মধ্যে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে সেই সাথে তাদেরকে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় শপিং মল ব্লাক বি স্মার্ট কালেকশনে অতিরিক্ত দাম রাখায় চার হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে খাদ্যের মান নিশ্চিত, স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি পঁচা খাবার বিক্রি বন্ধ নিশ্চিত করার জন্য সচেতন করা হয়েছে। তাছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পন্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন দোহার থানার পুলিশ।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজার মনিটরিং করতে দোহার উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে হঁশিয়ারি করেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT