1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৭৭৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামের মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)। বুধবার রাত সারে আটটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুবলী ব্রিজের ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।
আহত রাতুল জানান, বুধবার রাত আনুমানিক সারে আটটার দিকে দিকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে রাতুল তার ও তার প্রতিবেশী মেহেদী বাড়ি ফিরছিলো। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মটরসাইকেলে থানা তিনজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
আহত মেহেদি জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই আমাদের পায়ে গুলি করে তিনজন পালিয়ে যায়। আমি আহত হয়েছে তাদের ধরার চেষ্টা করি, কিন্তু পারিনি। মেহেদি বলেন, রাতের বেলা আমরা ছেলেদের কাউকেই চিনতে পারিনি। আর কি উদ্দেশ্যে গুলি করেছে বুঝতে পারছিনা। তবে একটি ছেলেকে দেখলে হয়তো চিনতে পারবো। এদিকে এমন ঘটনায় ঐ এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে। হয়তো কোনো পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT