1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ব্রিজের এ্যপ্রোচ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ব্রিজের এ্যপ্রোচ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার মাঝিরচর বাজার, কুলচুরি, দেবীনগর, জয়পাড়া-কাজিরচর সড়কে ৬ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৩৬ টাকা ব্যয়ে নির্মিত ৬০.০৫ মিটার আরসিসি ব্রিজের এ্যপ্রোচ সড়ক নির্মাণের ১০ দিনের মধ্যেই ভেঙে পড়ল। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রথমে কাজের ধীরগতি পরে তড়িঘড়ি করে নির্মাণ ও এলইজিডি’র সঠিক তত্ত্বাবধান না থাকায় নি¤œ মানের কাজ হওয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে ব্রিজের এ্যপ্রোচ সড়ক।
ব্রিজটি নির্মাণ করে এম.এম. বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দোহার উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থবছরের কাজটির টেন্ডার পান এম.এম. বিল্ডার্স। কাজ শুরু করেন ২৩-০২-২০২২ইং। ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ শেষ করার সয়ম ১২ জুলাই ২০২৩ ইং। কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু সময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজটি সম্পূর্ণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬০.০৫ ফুট দীর্ঘ আরসিসি ব্রিজের দুই পাশের এ্যপ্রোচের চার দিকের সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে। এছাড়া ব্রিজের গোড়ায় বাঁধাই করা বক্স সড়ে গেছে সড়ক ফুটো হয়েছে। ব্রিজের পশ্চিম দিকের বাম পাশের এ্যপ্রোচের পুরো মাটি বৃষ্টিতে সড়ে গেছে। বর্ষারকালে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবণা রয়েছে।
স্থানীয় মো. রফিক মোল্লা জানান, ব্রিজটি হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ব্রিজটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই কয়েকদিনের বৃষ্টির কারণে ব্রিজের ঢালের রাস্তার পাশ দিয়ে পানি নেমে মাটিসহ বক্স সড়ে রাস্তা ভেঙে গর্ত ও নালা হয়েগেছে। যদি এখনই সড়কটি ভেঙে যায়, তাহলে বর্ষাকালেতো কিছুই থাকবে না।
আরও এক স্থানীয় শরিফুল হক রাজন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মফিক কাজ না করার কারণে এপ্রোচে মাটি দিয়ে রুলিং ঠিকমত না করায়, গাইড ওয়াল না দেয়ায়, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় এবং এলইজিডি’র সঠিক তত্ত্বাবধানের অভাবে এভাবে বৃষ্টিতে ভেঙে গেছে ব্রিজের এপ্রোচ সড়ক।
এবিষয়ে দোহার উপজেলা নির্বোাহী প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শেদী জানান, এই প্রতিষ্ঠানের এই ব্রিজের কাজের ফাইনাল বিল দেওয়া হয়নি এখনো? ফাইনাল বিলের আগে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মেপে বুঝে নিয়েই বিল দেওয়া হবে। আমাদেরকে বুঝিয়ে দেওয়ার আগেই সব ঠিক করে দেবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT