1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৭১ বার পড়া হয়েছে

সাইফুল সুজন.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কেতু মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোমরগঞ্জ বাহ্রা ব্রীজের নীচে এ দূর্ঘটনা ঘটে।
মৃত কেতু মোল্লা উপজেলার বোয়ালী গ্রামের একলাছ মোল্লার ছেলে।

দোহার ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, কেতু মোল্লা দুপুর আনুমানিক ১২টার দিকে নদীতে গোসল করতে নামে এবং সাঁতরে নদীর মাঝখানে চলে যায়। পরে সে এক সময় পানিতে ডুবে নিখুঁজ হয়। স্থানীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দোহার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তারা ঢাকার সিদ্দিক বাজার হেডকোয়াটার ফায়ার সার্ভিস ডুবুরী দলকে খবর দেয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে ডুবুরী দল নদীর মাঝখান থেকে ডুবে যাওয়া যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতের বাবা একলাছ মোল্লা বলেন, কেতু আমার একমাত্র ছেলে। তার মাথায় সমস্যা ছিলো নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।

দোহার উপজেলা ফায়ার ষ্টেশন অফিসার তামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।পরে ঢাকায় ডুবুরী দলকে খবর দিলে তারা এসে ৫ মিনিটের মধ্যে মৃত অবস্থায় যুবককে উদ্ধার করে ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT