1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা দেশে আসেন- সালমান এফ রহমান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা দেশে আসেন- সালমান এফ রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক. ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে নির্মম ভাবে হত্যা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার হত্যাকারীদের শাস্তির দাবিবে দেশে আসেননি। তিনি তার বাবার স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশে আসেন। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি দাবি করছেন বিদেশিরা তাদের ক্ষমতায় এনে দিবেন। বিদেশিরা আওয়ামী লীগ সরকারকে চায় না। আমি তাদের বলতে চাই বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্ব আবারও বাংলাদেশ দেখতে চায়। কারণ আজও মার্কিন কোম্পানির বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। ৩০-৩৫ জন মার্কিন ব্যবসায়ী আমার সাথে মতবিনিময় করার জন্য বসে আছেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনাদের অনেক সহ্য করেছি। আপনারা প্রতিনিয় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। আবার যদি এই ধরনের ষড়যন্ত্র করেন আপনাদের সাথে রাজপথে ফয়সালা হবে। আমরা আওয়ামী লীগ দাত ভাঙ্গা জবাব দিবো।
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা ঘোষনা দিয়েছিলেন ১০ ডিসেম্বর বেগম খালেদার প্রধানমন্ত্রীত্বে দেশ চলবে। আপনাদের ডিসেম্বর চলে গেছে। এখন আবার শুনতে পাচ্ছি অক্টোবরে শেখ হাসিনার পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসবে। আসলে আমরা ষড়যন্ত্রের নামে স্বপ্ন দেখছে। মনে রাখবেন শেখ হাসিনাকে হটানো এতো সহজ না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলার পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রমুখ।
পরে ১৫ আগস্ট সকল শহীদের আত্মার শান্তি ও দেশের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয়, জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT