1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার উপজেলায় বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় একটি হলরুমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নয় পেরিয়ে দশ-এ পদার্পণ করে পত্রিকাটি। আজকের দর্পণ পত্রিকার পথচলার শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচার করে আসছে।
‘আজকের দর্পণ’ পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি নাজনীন শিকদারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।
এসময় প্রধান অতিথি মোস্তফা কামাল ‘আজকের দর্পণ’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ‘আজকের দর্পণ রাষ্ট্রের উন্নয়ন নিয়ে কথা বলে। সেই সাথে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আজকের দর্পণ মূখ্য ভূমিকা পালন করেও আসছে। আমরা পত্রিকাটির বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদের ধারাবাহিকতা কামনা করছি।’
অনুষ্ঠানে দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাপ্তাহিক নববাংলা পত্রিকার প্রকাশক মো. বিল্লাল হোসেন, দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, দোহার থানার এসআই মো. মিন্টু লস্কর, এএস আই রোমান সিদ্দিকি, পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি বিপ্লব ঘোষ, তানজিম ট্রাভেল এন্ড ট্যুরসের পরিচালক হাফেজ মো. শফিকুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. নাজমুল হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মহিউল ইসলাম পলাশ, নববাংলার প্রতিনিধি আব্দুল রাহিম, মো. শাহাদাত হোসেনসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT