1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বিএনপি এক দফা দাবি আদায়ে ব্যর্থ হয়েছে- সালমান এফ রহমান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বিএনপি এক দফা দাবি আদায়ে ব্যর্থ হয়েছে- সালমান এফ রহমান

  • প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
বিএনপি তাদের এক দফা দাবি আদায়ে সম্পুর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান (এমপি)। তিনি বলেন, দেশের জনগন এখন আর তাদের সাথে নেই। তিনি বিএনপিকে একদফার দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ভরার পরামর্শ দেন।
সোমবার ঢাকার দোহার উপজেলার থানা উন্নয়ন প্রকল্প ও একটি সেতু ও ৫টি গুরুত্বপূর্ণ সড়ক দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন এবং নয়াবাড়িতে শুকুরসাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে বর্তমান সরকারের অধিনেই হবে। দেশি-বিদেশী কোন অপশক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না। এসময় তিনি দোহার-নবাবগঞ্জের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে আবাও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে এখন থেকে নৌকার পক্ষে ভোট চাইতে হবে এবং গত ১০ বছরের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে।
সালমান এফ রহমান আরও বলেন, বিএনপি আন্দোলন করছে ফেজবুক ও ইউটিউবে এবং গুজব ছড়াচ্ছে।

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে উপজেলার থানা মসজিদে জোহর নামাজ শেষে দোহার থানার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে থানার পুকুর সংস্কার ও ঘাটলা নির্মাণ, সাহেবখালী খালের উপর এলজিইডি’র বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ কাজের উদ্বোধন। বিলাসপুর ইউনিয়নের অবহেলিত চরাঞ্চলের দুটি সড়ক উদ্বোধন। পরে বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফিরোজ মাহমুদ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, ঢাকা জেলার অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (অপরাধ) আমীনুল ইসলাম, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, ঢাকা জেলা আওয়মীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বেক্সিমকো গ্রুপের পরিচালক মো. হৃদয় মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, ঢাকা জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলার ৮টি ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT