1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসায় শিশুকে বেত্রাঘাতে আহত করলো শিক্ষক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসায় শিশুকে বেত্রাঘাতে আহত করলো শিক্ষক

  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক. ঢাকার দোহারের শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসায় মো. রেদুয়ান নামের ১৩ বছর বয়সী এক শিশুকে বেত্রাঘাতে আহত করেছে মাদ্রাসাটির হেফজ বিভাগের শিক্ষক আশরাফুল। আহত রেদুয়ান উপজেলার চর কুশাই চর গ্রামের প্রবাসী হাসমত শরিফের ছেলে। এ ঘটনায় আহত রেদুয়ানের মা রাজিয়া সুলতানা বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যার অভিযোগ নং:১৩-৩৮।

আহত রেদুয়ান বলেন, সকালে আমি মাঠ পরিষ্কার করছিলাম পরে দোতলায় আসলে আশরাফুল হুজুর আমাকে বলে তোর বালিশের নিচে ২শত টাকা পেয়েছি। তুই টাকা চুরি করেছিস বলেই আমাকে বেত দিয়ে পেটাতে থাকে।

আহত রেদুয়ানের মা রাজিয়া বেগম বলেন, সকালে মাদ্রাসার হুজুর আশরাফুল আমাকে ফোন দিয়ে মাদ্রাসায় যেতে বলেন। আমি সেখানে গেলে আমার ছেলে আমাকে দেখে জরিয়ে ধরে কান্না শুরু করে। কি হয়েছে জানতে চাইলে আমার ছেলে বলে চুরির অপবাদ দিয়ে রেদুয়ানকে উপর্যুপরি বেত্রাঘাত করেছে মাদ্রাসাটির হেফজ বিভাগের শিক্ষক আশরাফুল। পরে আমি আমার ছেলেকে সেখান থেকে নিয়ে আসি। পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাই। আমার ছেলে কোন অপরাধ করলে তারা আমাকে জানাতে পারতো। কিন্তু এভাবে মারল কেন ? আমি এর বিচার চাই।

এ বিষয়ে বক্তব্য নিতে বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসায় গেলে স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন মোল্লা প্রতিবেদকে বাধা দেন। পরে মাদ্রাসার পক্ষে মুফতি ইমরান হোসেন বলেন, আমাদেরই ছাত্র,আমাদেরই শিক্ষক । যা করার আমরা নিজেরাই করবো।

এ বিষয়ে দোহার থানার ডিউটি অফিসার এসআই মিন্টু লষ্কর বলেন, বৃহস্পতিবার বিকেলে রেদুয়ানের মা বাদি হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT