1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ইলিশ শিকারে গিয়ে মাছ ছিনিয়ে নিলো ইউপি সদস্য ও সাবেক যুবদল নেতা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ইলিশ শিকারে গিয়ে মাছ ছিনিয়ে নিলো ইউপি সদস্য ও সাবেক যুবদল নেতা

  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি..
ঢাকার দোহারের পদ্মা নদী থেকে গভীর রাতে জেলেদের নৌকা থেকে ১৩ কেজি ওজনের পাঙ্গাস মাছ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৫ অক্টোবর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারে যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য সাদ্দাম হোসেন ও ইউনিয়নের সাবেক যুবদল নেতা আবুল খায়ের । এসময় পদ্মায় জেলেদের নৌকায় আনুমানিক ১৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন নৌকায় থাকা জেলেরা। বিষয়টি সকালে জানাজানি হলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
নৌকায় থাকা রিপন নামে এক জেলে অভিযোগ করেন, সাদ্দাম ও খায়ের তাদের ভয়ভিতি দেখিয়ে মাছ নিয়ে নেয়। এসময় আরও অন্য জেলেদের এবিষয়ে কিছু বলতে নিষেধ করেন তারা।
এদিকে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ এবিষয়ে আলোচনা হলে নিষেধাজ্ঞা চলাকালীন আবার মাছ শিকারে গেলে ইউপি সদস্য সাদ্দাম ও আবুল খায়েরকে গ্রেফতারের নির্দেশ দেয় উপজেলা ও থানা প্রশাসন।
কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জহিরুল ইসলাম জানান, আমরা এমন একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ইউপি সদস্য সাদ্দাম ও আবুল খায়েরকে পদ্মার পারে পাই। ততক্ষণে জেলেদের কাছ থেকে নেয়া মাছ সরিয়ে ফেলেন তারা। পরদিন সকালে বিষয়টি সমাধান হয়েছে বলে জানান তিনি। ফাঁড়ির ইনচার্জ বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন আবার মাছ শিকারে গেলে তাদের দুজনকে গ্রেফতার করা হবে।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, আমরা মাছ ছিনিয়ে নেইনি। জেলেরা আমাদের চলে যেতে বলেছে,আমি বলেছি আমাদের কিছু করতে,তখন মাছ দিয়ে দিয়েছে।
আবুল খায়ের বলেন,আমরা ফাঁড়ির পুলিশের অনুমতি নিয়ে মাছ শিকারে গিয়েছি। জেলেরা আমাদের এমনিই একটি পাঙ্গাস মাছ দিয়েছে।
এব্যাপরে জানতে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর কাছে জানতে তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT