1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে দুই যুবক খুন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে দুই যুবক খুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯২ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ দুর্বৃত্তদের হাতে দুই যুবক খুন হয়েছে। নিহত তারা হল মোঃ সাগর (২৫) ও মোঃ শাহিন (৪০)।গত সোমবার রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা পূর্বপাড়া কলেজ ভিটি এলাকার ফারুক মিয়ার বাড়ির সামনে সাগরকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা । নিহত সাগর মুন্সীগঞ্জের লৌহজং পালগাঁও এলাকার রিপন মোড়লের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সাথে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় রবিন মিয়ার বাসায় ভাড়ায় থাকতেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে গত রবিবার রাত দশটায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মালিভিটা এলাকায় শাহিন (৪০) নামে এক যুবককে গুলি ও মারধর করে হত্যা করা হয়েছে। নিহত শাহীন আব্দুল্লাহপুর এলাকার লোকমান মিয়ার ছেলে। সে এলইডি বাল্বের ব্যবসা করতো। রাতে তার ভায়রাভাই নাজিরের সাথে ভাওয়ার ভিটি এলাকায় এলইডি বাল্বের কারখানায় যাওয়ার পথে অজ্ঞাতরা গুলি ও এলোপাথাড়ি মারধর করে হত্যা করে।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, আব্দুল্লাহপুর এলাকায় এলইডি বাল্ব ব্যবসায়ী শাহিনের মৃত্যু রহস্যজনক। তার বুকে যে আঘাতের চিহ্ন দেখা গেছে, সেটা গুলির চিহ্ন মনে হচ্ছে না। এছাড়া তার ডান হাতের কয়েকটি আঙ্গুল পুড়ে গেছে এবং ডান পাশের চোখ ঝলসানো রয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT