1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৫ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের পলাশপুরে ধলেশ্বরী ১নং ব্রীজ সংলগ্ন বেরিবাধ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা মালিকপক্ষ জানিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসে নয়টি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আমিন কর্পোরেশন প্যাকেজিং কারখানায় কর্মরত শফিক নামে এক শ্রমিক জানান, কারখানায় চিপস ও বিস্কিট জাতীয় বিভিন্ন খাদ্য পণ্যের প্যাকেট তৈরি করা হতো। হঠাৎ করে তাকিয়ে দেখি পুরো কারখানাটি মুহূর্তের মধ্যেই আগুনে ছড়িয়ে পড়ে। আমরা শ্রমিকরা দ্রুত জীবন বাঁচাতে কারখানার ভিতর থেকে বেরিয়ে আসি। শুক্রবারে কারখানাটিতে শ্রমিকের সংখ্যা কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানাটিতে ৪০০ শ্রমিক কাজ করতো। আমিন কর্পোরেশন প্যাকেজিং কারখানার ম্যানেজার আকবর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার সময় হঠাৎ শুনতে পাই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে ছুটি এসে দেখি কারখানাটিতে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।
কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা

প্যাকেজিং কারখানাটির মেশিনটি অতিরিক্ত গরম হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। ফায়ার সার্ভিস এর ঢাকা জোন -৫এর কমান্ডার এ কে এম শামসুজ্জোহা বলেন সন্ধ্যা সাড়ে ছয়টায় তারা খবর পান কেরানীগঞ্জের ধলেশ্বরী এক নম্বর ব্রিজ সংলগ্ন বেরিবাদ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ওই খবরে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের মাধ্যমে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা ছাড়া বলা যাবে না। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনাটির বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT