1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে চোরাই গরু উদ্ধারসহ গ্রেপ্তার-১ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে চোরাই গরু উদ্ধারসহ গ্রেপ্তার-১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে
নবাবগঞ্জে চোরাই গরু উদ্ধারসহ গ্রেপ্তার এক

ঢাকার নবাবগঞ্জে একটি চোরাই গরু উদ্ধারসহ নাইম হাসান (২৮) নামের একজন গরু চোরকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দোহার সার্কেল এর সিনিয়র পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত নাইম কেরাণীগঞ্জের বলসুতা এলাকার মোঃ আজাহার এর পুত্র।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কৈলাল ইউনিয়নের দড়িকান্দা এলাকার নূর-মোহাম্মদ নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে গোয়াল ঘরের তালা ভেঙ্গে লাল রঙ্গের একটি ষাঁড় যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা দামের একটি ষাঁড় চুরি করে নিয়ে যায় চোরচক্র। পরে এ ঘটনায় নবাবগঞ্জ থানায় নূর-মোহাম্মদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি চুরির মামলা করলে

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এর তত্ত¡াবধানে ও নবাবগঞ্জ থানা অফসার ইনচার্জ মোঃ মামুন অর-রশীদ পিপিএম এর অপারেশন পরিকল্পনায় নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত নাইম হাসানকে গ্রেপ্তার করে তার কাছে থেকে চোরাই গরু উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে চুরির কথা স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন বাড়িতে গরু চুরি করে আসছে। আসামীর সাথে আরো কারা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT