1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন দোহারে-সালমান এফ রহমান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন দোহারে-সালমান এফ রহমান

  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

আপনারা ২০১৮ সালে আমাকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি বিশ্বাস করি এবারও আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আজ আমি আপনাদের সাথে দেখা করতে এসে আবারও পুনরায় নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। বুধবার ঢাকার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী নির্বাচনি জনসভার অনুষ্ঠানে সালমান এফ রহমান এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগে আমাদের বিদ্যুতের অনেক সমস্যা ছিলো দিনে ৭-৮ ঘন্টা বিদ্যুৎ থাকতো না। এখন একঘন্টার জন্য বিদ্যুৎ গেলে আমরা চিল্লা-চিল্লি করি। আসলে আমাদের একটা চরিত্র আছে আমরা সমস্যা সমাধান হয়ে গেলে উন্নয়নের কথা ভুলে যাই।
প্রধানমন্ত্রী সাবেক এ উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে অনেকের টিভি-এসি.ফ্রিজ কেনার সামর্থ ছিলো না এবং ক্রয়ও করেনি আমরা। কারণ সে সময়ে বিদ্যুতের অনেক সমস্যা ছিলো। আজ এখন সবার ঘরে ঘরে টিভি, ফ্রিজ সহ আরোও অনেক কিছুই রয়েছে। এর একমাত্র কারণ হলো বিদ্যুৎখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
আমার নির্বাচনী এলাকার দোহার উপজেলার সকলের দাবি একটি আধুনিক বাধঁ নির্মান। এ ব্যাপারে আমরা সকলের আশা পূরন করতে পেরেছি।পদ্মা রক্ষা বাঁধ নিয়ে উচ্চ পর্যায়ে জরিপ চলছে। জরিপের রিপোর্ট অনুযায়ী আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, আমি মার্কিনদের সাথে কথা বলেছি। তারা চায় নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না এটা তাদের বিষয় না। আমি তাদের জানিয়ে দিয়েছি আওয়াীলীগ সভাপতি শেখ হাসিনাও সুষ্ঠু,নিরপেক্ষ এবং জনগনের অংশগ্রহনমূলক একটি নির্বাচন চায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই সবাইকে ভোট কেন্দ্রে আসতে অনুরোধ জানান।
বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদ চোকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারন-সম্পাদক মো.নুরুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার,যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী ও ভাইস চেয়ারম্যান মো.সুজাহার বেপারীসহ উপজেলা সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর বিকালে সুতারপাড়া ইউনিয়নের কাজিরচর আশ্রায়ন প্রকল্পের মাঠ প্রাঙ্গনে এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেন।এরপর সুতারপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কর্মি সমর্থক ও ভোটারদেরকে নিয়ে উঠান বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT