1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঢাকা-১ আসনে ভোট গ্রহণ সম্পন্ন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঢাকা-১ আসনে ভোট গ্রহণ সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ ঢাকা-১ এই আসনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শুরু হওয়ার পর ভোটারদের ভির দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু কোথাও কোথাও অপ্রাপ্ত বয়সকদের ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (৭ জানুয়ারী) সকাল থেকে ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে দেখা যায়, উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অন্যান্য নির্বাচনের তুলনায় এ নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।

ঢাকা-১ এই আসনে মোট প্রার্থী ৭ জন। তবে মূল প্রতিদ্বন্দিতা হয়েছে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সালমান এফ রহমান ও জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী সালমা ইসলাম এই দুই হেভীওয়েট প্রার্থীর এর মধ্যে।

এদিকে নির্বিঘেœ ভোট দিতে ও পরিস্থিতি সাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর করা নজরদারী দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে কাজ করেছে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। টহল দিতে দেখা গেছে পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিপির একাধিক দলকে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম অভিযোগ করে বলেন, আমার এজেন্টদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এতে আমার সমর্থকরা আতঙ্কে রয়েছে। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভয় পাচ্ছেন ভোটারা।

এ বিষয়ে সালমান এফ রহমান জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ অস্বিকার করে বলেন, সালমা ইসলামের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভীত্তিহীন। তিনি নির্বাচনে নিশ্চিত পরাজিত হবেন বলে তিনি এমন মিথ্যা অভিযোগ করেছেন। নির্বাচনের ভোটের মাঠ খুবই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। কোথাও কোন অনিয়মের অভিযোগ আমি পাইনি। ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয় লাভ করবো।

ঢাকা-১ আসনে দোহার ও নবাবগঞ্জ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৫৭ জন। এছাড়া তিনজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। এ নির্বাচনে দুটি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্য ১৮৪ টি।
You sent

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT