1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে পের্ট্রােল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে পের্ট্রােল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪৪ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের ধীৎপুর এলাকায় চাঞ্চল্যকর একই পরিবারের ০৫ জনকে বাড়িতে তালাবদ্ধ করে পের্ট্রােল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারী মোঃ রুবেল (২১) ও তার প্রধান সহযোগী মোঃ রানা মাহমুদ (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার বেলা ১২ টায় মুন্সিগঞ্জের বালাশুরে র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব ১০ এর কোম্পানী কমান্ডার এএসপি- এ, কে এম কাউসার চৌধুরী। গ্রেফতারকৃত রুবেল ধীৎপুর এলাকার সুলতান শেখ এর ছেলে ও অপর আসামী রানা একই এলাকার নুরু শেখ এর ছেলে।
র‌্যাবের দেয়া তথ্যমতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল পেশায় একজন চালের টিনের মিস্ত্রি। সে ভিকটিম জুলহাসের বাড়িতে থাকতো। রুবেল অত্যান্ত দুস্ট প্রকৃতির লোক ছিল, তার কথাবার্তা ও চালচলন জুলহাস উদ্দিনের কাছে অপছন্দ হওয়ায় বিগত ১৩-১৪ দিন পূর্বে রুবেলকে তাদের বাসা থেকে চলে যেতে বলে। পরবর্তীতে রুবেল বাসা ছেড়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে জুলহাসের সাথে বাকবিতন্ডায় জড়ায় এবং একপর্যায় রুবেল জুলহাসকে দেখে নেয়ার হুমকি দিয়ে বাসা থেকে চলে যায়। ঘটনার সূত্রধরে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার মাঝরাতে জুলহাস ও তার পরিবারের সবাই ঘুমিয়ে পরলে রুবেল তার সহযোগী রানাসহ অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে জুলহাসসহ তার পরিবারের সবাইকে বাড়ীর বাহির হতে তালাবদ্ধ করে বসতঘরে পের্ট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পরদিন মামলা রুজুর পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো । ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, তথ্য-প্রযুক্তির মাধ্যমেসহায়তা এবং র‌্যাব-০৪ এর সহযোগীতায় রাজধানী ঢাকার আশুলিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মূল পরিকল্পনাকারী মোঃ রুবেল কে গ্রেফতার করে তার দেয়া তথ্যমতে দোহারের ধীৎপুর প্রধান সহযোগী মোঃ রানা মাহমুদকে গ্রেফতার করেন।
র‌্যাব জানায় এই ঘটনার সাথে জরিত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT