1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে প্রতারণার মামলায় এক সুন্দরী নারী গ্রেফতার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে প্রতারণার মামলায় এক সুন্দরী নারী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে প্রতারণার মামলায় এক সুন্দরী নারী গ্রেফতার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে প্রতারণার মামলায় এক সুন্দরী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম শবনম আক্তার সূচনা ওরফে বিন্দু (৩০)।ফার্নিচার নেওয়ার কথা বলে এক ট্রাক ড্রাইভার কে বাসায় ডেকে শারীরিক নির্যাতনের পর নারী নির্যাতন মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাতের ঘটনায় প্রতারনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে শাক্তা ইউনিয়নের মধ্যেরচর গ্রামের ইতালী প্রবাসী জনৈক সাবিনার একতলা বাড়ীর নিচতলা থেকে তাকে আটক করা হয়। এসময় মামলার অপর চার আসামি চাকা সাইফুল(৩০), ফারুক(২৯),সজিব (২৯) ও শরীফ(২৮) পালিয়ে যায়। আটক ওই নারী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় পুরুষদের বাসায় ডেকে ব্লাকমেইল করে মোটা অংকের টাকা আদায় করে আসছলো বলে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

মামলার বাদী ট্রাক ড্রাইভার মোঃ আমিন (৩৫) জানান, তার বাড়ি কেরানীগঞ্জের দক্ষিণ মালিভিটা গ্রামে। গত সোমবার দিবাগত রাত অনুমান ৩ টার সময় রাজধানীর সবুজবাগ এলাকা হতে ভাড়া বাড়ির ফার্নিচার নিয়ে নিজের গ্রামের বাড়ি মাদারিপুর যাওয়ার কথা বলে তার ট্রাকটি ১৫ হাজার টাকায় ভাড়া করে কেরানীগঞ্জের মধ্যেরচরে নিয়ে আসে ওই আসামিরা।

সেখান থেকে ট্রাকটি মেইন রোডে রেখে ১০০ মিটার সামনের গলির রাস্তা দিয়ে উক্ত চার আসামীদের সাথে বাসার মালামাল আনার জন্য শবনমের রুমে ঢুকার সাথে সাথে শবনম আক্তার সুচনা ভিতর থেকে ছিটকানি লাগিয়ে তাকে রুমের ভেতর আটকে ডাক চিৎকার করে লোকজন জড়ো করার ভয় দেখায় এবং তাকে মারপিট করতে থাকে। এসময় তার কাছে থাকা নগদ দশ হাজার টাকা ও মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও লাইসেন্স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয়। পরবর্তীত শবনম রুমের ছিটকানি খুলিয়া দিলে ওই আসামীরা রুমের ভিতর ঢুকে তাকে এলোপাথারী কিলঘুষি, লাথি ও লোহার রড দিয়ে মেরে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করার পাশাপাশি তাকে দিয়ে বাথরুম পরিস্কার করায় এবং প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে।

পরে সে ভুক্তভোগী নিরুপায় হয়ে গাড়ীর মহাজন আজাহার হোসেন এর নিকট হতে তাহার বিকাশ নাম্বারে ত্রিশ হাজার টাকা এনে দিলে পরের দিন দুপুরে তাকে ছাড়ে দেয় এবং তাদের দাবীর বাকি বিশ হাজার টাকা এনে দেওয়ার জন্য তার ট্রাকটি আটকে রাখে। পরে ৯৯৯ এ বিষয়টি পুলিশ কে জানানো হলে কেরানীগঞ্জ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক ইমরান এর নেতৃত্বে একটি চৌকস দল আরশিনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামী শা্বনা্ম আক্তার সুচনাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ ইমরান জানান, নারী গঠিত সম্পর্ক বলে অনেকেই অভিযোগ করতে চায় না। এলাকাবাসী বলছেন তার বাসায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের যাতায়াত ছিলো। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি।

আটকের বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT