1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সাড়ে তিন মাস কারাভোগের পর মুক্তি পেলেন ফখরুল -খসরু - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সাড়ে তিন মাস কারাভোগের পর মুক্তি পেলেন ফখরুল -খসরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে
সাড়ে তিন মাস কারাগাভোগের মুক্তি পেলেন ফখরুল-খসরু

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর অবশেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পেলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা আজ বৃহস্পতিবার বিকেল কারাগার থেকে বিকেল পৌনে চারটায় পৌনে চারটায় বেরিয়ে আসেন।

সর্বশেষ গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিকারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী জামিন লাভ করেন। তাদের জামিনের সমস্ত কাগজপত্র জেল কর্তৃপক্ষের কাছে বিকেল ৩টার পরে জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। পরে জেল কর্তৃপক্ষ তাদের জামিনের সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিকেল পৌনে চারটায় মেসেঞ্জারে তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেন। বিএনপির এই দুই শীর্ষ নেতাকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা রেল গেটের সামনে অধীর আগ্রহে উপস্থিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনী মিসেস রাহাত আরা বেগম, কৃষক দলের কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ নাসির,ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায়চৌধুরী।

২৮অ‌ক্টোবর ঢাকার পল্টনে বিএনপি’র মহাসমা‌বেশের পর ২৯ অ‌ক্টোবর রাজধানীর উত্তরার বাসা থে‌কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন। ২ নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১৩ টি মামলা এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT