1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে চিরকুট লিখে আলো আক্তার (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে । আজ সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ স্বামীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আলো আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করে । এ সময় ঘটনা স্থল থেকে নিহত আলো আক্তারের লেখা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। এতে লেখা রয়েছে প্রিয় স্বামী, আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। আমার মেয়েটাকে দেখো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ভুলের কারণে আমি এই পৃথিবী ছাড়তে বাধ্য হলাম। ইতি তোমার বউ।
নিহত গৃহবধূ আলো আক্তার কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা গ্রামের আনোয়ার মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সাত বছর আগে আলো আক্তারের সাথে বাঘৈর নগর গ্রামের স্বামী মিলনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ৫ বছরের আসিয়া আক্তার (৫) নামে একটি কন্যা সন্তানো রয়েছে। স্বামী মিলন কুয়েত প্রবাসী। নিহত গৃহবধুর মা সীমা বেগম বলেন, আমার মেয়েকে তার শাশুড়ি অনেক জ্বালাতন করেছে। আমার মেয়ে আমার বাসায় কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিল। কিন্তু কাল তার শাশুড়ী ফোন দিয়ে অনেক রাগারাগি করে মেয়েকে তার শশুর বাড়িতে নিয়ে আসে। আজ সকলে হঠাৎ শুনতে পেলাম আমার মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। এবিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই তারেক বলেন, গৃহবধুর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি। এ সময় ঘটনাস্থল থেকে চিরকুটটি উদ্ধার করি। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT