1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে হাবিবুর রহমান বাবু (৪৫), লোকমান হোসেন (৬৩) ও মোঃ গোলাম হোসেন (৩৫)। আজ দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মুবাশশিরা হাবিব খান তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, গত ১১ মার্চ দুপুরে লায়ন শপিং মলের সামনে থেকে রাকিবুল ইসলাম নামে এক ঔষধ ব্যবসায়ীকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গ্রেপ্তার করে। তাকে একটি সিএনজি অটো রিক্সায় উঠিয়ে নিয়ে ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতরে নিয়ে যায়। এ সময় ওই ভুয়া ডিবি পরিচয়দান কারী তিন ব্যক্তি তাকে ভয় ভীতি দেখিয়ে তার সাথে থাকা ১৫ হাজার টাকা নিয়ে নেয়। পরে ওই ব্যবসায়ী স্ত্রীকে ফোন করে বিকাশের মাধ্যমে আরো ৮২ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার কাজ শেষ হইলে তার কোন আর সমস্যা হবে না বলে তাকে ছেড়ে দেয়। এ সময় ওই ব্যবসায়ী কৌশলে তাকে বহনকারী সিএনজি অটো রিক্সার নাম্বারটি লিখে রাখেন। পরে তিনি এই ঘটনাটির বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে থানা পুলিশ মামলাটি ঢাকা জেলা দক্ষিণ ডিবিতে হস্তান্তর করেন। ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একদল পুলিশ সদস্য সিএনজি অটো রিক্সার নাম্বারের সূত্র ধরে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ওই ভুয়া ডিবির তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের তৈরি একটি ওয়াকি-টুকি, একজোড়া স্টিলের তৈরি হ্যান্ডকাপ, পুলিশের ব্যবহারিক একটি সিগন্যাল লাইট,ডিবি পুলিশের ত্রিতি পোশাক ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। ব্যবসায়ী রাকিবুল ইসলামকে উঠিয়ে নেওয়ার সময় লোকমান হোসেন নিজেকে ডিবির ওসি পরিচয় দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT