1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ড প্রাপ্তরা হচ্ছেন মোঃ রমজান আলী(৫৫)এবং মোঃ কুতুব উদ্দিন(৪৫)। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি রাজীব দত্ত জানান, আজ শুক্রবার দুপুর আড়াইটায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মডেল থানার ওয়াসপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ রমজান আলী এবং মোঃ কুতুব উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং তাদের প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মোঃ রমজান আলীর বাবার নাম মোঃ আশরাফ উদ্দিন এবং কুতুব উদ্দিনের বাবার নাম মৃত মোহাম্মদ আলী। তাদের দুজনের বাড়ি তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামে। এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, কেউ প্রকাশ্যে মাদক দ্রব্য সেবন করতে পারবেনা। কেউ করলে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT