1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে বালিকা মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে বালিকা মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বালিকা মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে জামিয়া নুরুন নাহার বালিকা মাদরাসা ও এতিম খানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আলেম ওলামা, পীর মাশায়েখ ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েকশত লোক অংশগ্রহণ করেন।

শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরের বেউথা পানির ট্যাংকি সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল। তিনি মাদরাসা পরিচালকদের ধন্যবাদ জানিয়ে পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, তিনি বলেন জামিয়া নুরুন নাহার বালিকা মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকেই ইসলাম প্রচার, প্রসার ও মহিলাদের দ্বীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি ইসলামে দানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নবী সঃ বলেছেল কাউকে দান করলে জোড়া দান করেতে হয়। যেমন কাউকে চাউল দিলে সাথে ডাউল, লুঙ্গি দিলে সাথে গেঞ্জিও দিতে হয়। এটা দানে পরিপূর্ণতা আনে। রোজার গুরুত্ব নিয়ে তিনি বলেন, রোজাদারদের জন্য সুখবর হলো তারা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা শাখার মাস্টার ট্রেইনার মুফতি মোহাম্মদ আশরাফুল আলম, ঢাকার শামসুল উলুম মাদরাসার মুহতামিম, হাফেজ মাওলানা ক্বারী খাইরুল ইসলাম, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় মানিকগঞ্জের বিভিন্ন মাদরাসা ও
মসজিদের ইমাম, খতিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাহাদুরপুর মঞ্জিলের প্রধান খলিফা মাওলানা নুরুল ইসলাম ফরায়েজি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT