1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: এসপি গোলাম আজাদ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: এসপি গোলাম আজাদ

  • প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ার দিয়েছেন মানিকগঞ্জের এসপি মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম-বার।

সোমবার দুপুর ১২টায় বাসস্ট্যান্ড মোড়ে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও পরিবহন শ্রমিকদের নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় তিনি এ হুশিয়ারি দেন।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এসপি গোলাম আজাদ খান বলেন, ঢাকা শহরের কিচেন বলা হয় মানিকগঞ্জকে। রান্না করতে যে সকল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য লাগে তার সিংহভাগের যোগান হয় এখান থেকে।
যেসব গাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পরিবহন করা হয় সেদিকে কারোরই তাকানো যাবেনা। তাকালেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবেনা। এ ম্যাসেজটি আপনাদেরকে দিতেই আমি এখানে এসেছি। এসপি বলেন, আমি এর আগে সিংগাইর ও পাটুরিয়াতে গিয়েছি। আজ এখানে সভা করছি। সামনে আরিচাতে যাব। আমি আমার সিনিয়র অফিসারদের বক্তব্যটা আপনাদের কাছে পরিস্কারভাবে বলতে চাই। কোন পক্ষকেই ছাড় দেওয়া হবেনা। দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে যদি মহাসড়কের কোন প্রতিবন্ধকতা থাকে আমি এ জেলায় থাকা অবস্থায় কেউ সেটা করতে পারবে না। কোন ভাবেই সেটা করতে দেব না। এসপি গোলাম আজাদ খান আরও বলেন, এখানে পরিবহনের যারা আছেন তারা শুধু একটা ফোন দেবেন অথবা পুলিশ সদস্য যারা আছেন তারা যদি কুলিয়ে উঠতে না পারেন শুধু একটা ফোন দেবেন আমি নিজে তাদেরকে এ্যারেস্ট করবো।

সভায় আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, সদর সার্কেল মুহাম্মদ কামরুল হাসান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT