1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে গণ ইফতার অনুষ্ঠিত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে গণ ইফতার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:মাহে রমজানের শিক্ষা, ভ্রাতৃত্ববোধ ও সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে মানিকগঞ্জে গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় (বিজয় মেলা) মাঠে মানিকগঞ্জের সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে এ ইফতার অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটির সদস্য মুহাম্মদ হাবিবুর রহমান নবাবী ও মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ একটি অস্প্রদায়িক দেশ। এখানে শত বছর ধরে হিন্দু মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীরা মিলেমিশে স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কিছু নাস্তিকেরা ইফতার নিয়ে বিতর্ক তৈরি করেছে। এর প্রতিবাদেই এ গণ ইফতারের আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহা, সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুন্নাফ, ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, সরকারি দেবেন্দ্র কলেজ মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, মানিকগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, দারুল উলূম মানিকগঞ্জ মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী ওবায়দুল্লাহ, দারুণ আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT