1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-সালমান এফ রহমান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-সালমান এফ রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

মো. সুমন:
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানমানকে নির্মম ভাবে হত্যার পর দেশ বিরোধীরা ভেবেছিলো বাংলাদেশ নামক দেশের মৃত্যু হবে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পরেও রাজাকাররা দেশের কিছুই করতেই পারেনি। কারণ দেশের হাল ধরে তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তারই নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর স্বপ্ন। এক কথায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রতিচ্ছবি হয়ে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার সকালে ঢাকার নবাবগঞ্জে ও দোহার উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশকে পিছিয়ে নিতে অনেকেই চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাদের ষড়যন্ত্র কোন দিনও বাস্তবে পূরন হবে না। এই দেশ বঙ্গবন্ধু দেশ, এই দেশ বাঙালিদের প্রানের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন বাংলাদেশ।
এমপি বলেন, আমি যখন নির্বাচনে আসি দোহার-নবাবগঞ্জ বাসীকে অনেক প্রতিশ্রুতি দিয়ে ছিলাম। আজ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। আগামী ৫ বছরে এই দুই উপজেলায় যেসকল উন্নয়ন হবে আশা করি আগামীতে এখানে উন্নয়নের আর কোন চাহিদা থাকবে না। এই দুই উপজেলা হবে বাংলাদেশের একটি স্মার্ট উপজেলা।
সালমান এফ রহমান শুরুতেই সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন তিনি। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শান্তির কবুতর অবমুক্ত করেন। পরে বেলা ১২টার দিকে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশ নেন। এর আগে দোহারের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সালমান এফ রহমান। সেখান থেকে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন তিনি। দুই উপজেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আনার কলি পুতুল
নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা জাকির হোসেন, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT