1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
স্বেচ্ছাসেবক লীগ নেতার অবৈধ মাটি বাণিজ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

স্বেচ্ছাসেবক লীগ নেতার অবৈধ মাটি বাণিজ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই চাঁদাবাজ গ্রেপ্তার

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে অবৈধ মাটি বাণিজ্য চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বেশ কিছু পত্রিকায় “মানিকগঞ্জে রাতের আঁধারে বিলিন হচ্ছে ফসলি জমি” এই শিরোনামে সংবাদটি প্রকাশিত হলে তৎপর হয় প্রশাসন।

বুধবার রাত সাড়ে দশটায় ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের মোড়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

জানা গেছে, মোরাবাড়িতে বেশ কয়েকদিন ধরে রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি বাণিজ্য করে আসছিল একটি চক্র। জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মাটি ব্যবসায়ী আবুল বাশারের নেতৃত্বে এ বাণিজ্য হচ্ছে বলে স্বীকার করেন মাটির সাইটের ম্যানেজার তপু।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মোরাবাড়ি এলাকায় অবৈধ মাটি বাণিজ্য করছিল অসাধু একটি চক্র। রাতের আঁধারে তারা মাটি চুরি করে আসছিল। বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাটি বাণিজ্যের সাথে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকেই পাওয়া যায়নি। এসময় অবৈধ মাটি বাণিজ্যের সাথে জড়িত এক্সকেভেটর (ভেকু) সহ অন্যান্য যন্ত্রাদি বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহসেন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT