1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অটো রিক্সা ছিনতাই সত্রের ৫ সদস্যকে ছিনতাই হওয়ার ৬ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটো রিক্সা, মোবাইল ফোন ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হচ্ছে মোঃ শামীম আহমেদ (২৮),মোঃ হাসান (৩০),মোঃ ইসমাইল (২৮),মোঃ ইমদাদুল হক (২২)ও মোঃ আবু তাহের (৩০)।

আজ শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত শুক্রবার কদমতলির গোল চত্বর এলাকায় রাত ৮টার সময় দুইজন অজ্ঞাতনামা ছিনতাইকারী যাত্রী বেশে মোঃ আশিক মিয়া নামে এক রিকশাচালকের অটো রিক্সায় ওঠে।

তারা দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে যাবে বলে আশিক মিয়ার অটো রিক্সাটি ৬০ টাকায় ভাড়া করে আব্দুল্লাহপুরের কদমপুরে নিয়ে আসে। এ সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা আরো তিন ছিনতাইকারীসহ তারা পাঁচজনে একত্রে অটো রিক্সাচালক মোঃ আশিক মিয়াকে হাত-পা বেঁধে পাশের একটি জঙ্গলে ফেলে দিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, নগদ আট হাজার টাকা ও তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে অটো রিক্সা চালকের আত্মচিৎকারে পথচারীরা তাকে উদ্ধার করে। এই ঘটনায় অটো চালক আশিক মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

এই মামলা দায়েরের ৬ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে কেরানীগঞ্জসহ মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই অটোরিক্সা ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটো রিকশাটি, মোবাইল ফোন ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT